শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটে ভিডিও কনফারেন্সে কিডনি হাসপাতালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ভিডিও কনফারেন্সের সিলেটে কিডনি হাসপাতালের উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেছেন- বেশ কয়েকজন আলোকিত ও উদ্যোগী মানুষ মানবসেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছেন। সম্মিলিত ইচ্ছা-শক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠান মানুষের সেবায় রোল মডেল হয়ে উঠুক- এটাই আমাদের চাওয়া। দেশের মানুষকে এসব ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।

 

শনিবার (১১ জানুয়ারি) সিলেট মহানগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন- উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব) প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain