শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

সীমান্তে ফের ১কোটি ২৯ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ২ শ’ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি । বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, সোনালীচেলা, তামাবিল, প্রতাপপুর এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-
১কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ২ শ’ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain