শিরোনাম :
সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস মোগলাবাজারে মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যালি ও সমাবেশ সিলেটে বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু

সিলেট সীমান্তে ২ কোটি ৮১ লক্ষাধিক টাকার চোরাচালান আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩ শ’ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি । শনিবার বিকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩ শ’ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain