শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

দোয়ারায় হত্যা করে শরীয়তপুরে আত্মগোপনে ছিলেন দুই ভাই

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দোয়ারাবাজারে হাসান হত্যা মামলার প্রধান দুই আসামি দুই ভাই হাসাইন আহমেদ নেইমার (২০) ও হোসাইন আহমেদ (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে।
তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী অফিসার দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার থিরপাড়া ডিঙামানিক এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে।

 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

 

গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর-নরসিংপুর রাস্তায় দ্বীনেরটুক মাদ্রাসাগামী ব্রিজের পাশে দূর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে ভিকটিম হাসান আলী মারা যায়। নিহত হাসান স্থানীয় দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে। নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ গং আরও ৪/৫ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক দুই ভাইকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain