শিরোনাম :
গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার, জৈন্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন স্বাস্থ্যখাতে সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে বিজিবির জব্দ পাথর ট্রাক থেকে ফেলে দিলেন শ্রমিকরা, সড়ক অবরোধ দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে-সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন

ভারতে বাংলাদেশি নারীকে হত্যার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

শাবিপ্রবি ::ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। গত শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল করেন তারা।

 

এসময় হত্যাকান্ডের বিচার চেয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘ভারত বরাবরের মতোই সাম্প্রদায়িক ও সন্ত্রাসী একটি রাষ্ট্র। গত ১৫ বছরের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা আমাদের মাথায় চড়ে বসেছে। তাদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত। সাম্প্রদায়িক মনোভাব থেকে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘ভারত যেভাবে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে তা আমরা কোনোদিন হতে দেবো না। আমরা আমাদের বোনের হত্যাকান্ডের বিচার চাই। উপদেষ্টাদের উচিত ভারতের হাইকমিশনারকে জবাবদিহির পাশাপাশি বিচারের জন্য চাপ প্রয়োগ করা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain