শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি’

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। খবর- নিউজ১৮ ও দ্য হিন্দু গত (২৬ জানুয়ারি) দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অঙ্গীকার করেছেন।

আগামী ৮ ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই সেখানকার রাজনৈতিক পরিবেশ থমথমে। অমিত শাহ রোববার দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিরও কড়া সমালোচনা করেছেন। তিনি দলটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন।

অমিত শাহ বলেছেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার ও দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি।

বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain