শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

পুলিশ না থাকলে শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তক্ষয়ী হতো-ডিএমপি কমিশনার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::পুলিশ না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রক্তক্ষয়ী হতো বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাজ্জাত আলী বলেন, গতকাল রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে সেখানে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন শুধু সেটুকু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করেছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত।

আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

রোববার রাতের পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ কোনো মারণঘাতি অস্ত্র ব্যবহার করেনি জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, গতকাল রাতে সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ কোনো মারণঘাতি অস্ত্র ব্যবহার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain