শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহা কুম্ভমেলা বা ‘গ্রেট পিচার ফেস্টিভ্যাল’-এ পদপিষ্ট হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। লাখো লাখো সনাতন ধর্মপ্রাণ মানুষ পবিত্র স্নানের জন্য সেখানে জমায়েত হয়েছিল।

বুধবার (২৯ জানুয়ারি) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় হিন্দুস্থান টাইমস, এনডিটিভি ও রয়টার্স।

ড্রোনের মাধ্যমে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, লক্ষাধিক ভক্ত ভোরের অন্ধকারে একসঙ্গে নদীতে স্নান করতে যাচ্ছেন, আর এই দিনটিকে মহা কুম্ভমেলার সবচেয়ে পবিত্র দিন হিসেবে ধরা হয়। পদপিষ্ট হওয়ার পর বিভিন্ন ভিডিও ও ছবিতে মরদেহগুলো স্ট্রেচারে নিয়ে যাওয়ার দৃশ্য এবং অসংখ্য মানুষকে অশ্রুশিক্ত চোখে বসে থাকতে দেখা গেছে। কিছু লোক পদপিষ্ট হওয়ার ফলে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র ফেলে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম পদপিষ্টের ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ১টার দিকে, তবে তার কারণ এখনো পরিষ্কার নয়। কিন্তু পরে ওই পদপিষ্ট থেকে বাঁচতে গিয়ে ভক্তরা দ্বিতীয় পদপিষ্টের মধ্যে পড়ে যান।

মুম্বাই থেকে আসা এক ধর্মপ্রাণ ভক্ত রবি জানান, ‘ভিড়ের মধ্যে অনেক লোক নিচে পড়ে যায় এবং তাদের ওপর দিয়েই মানুষজন চলাচল শুরু করে। ভিড়ের মধ্যে বহু নারী ও শিশুরা হারিয়ে যাচ্ছিল, তারা সাহায্যের জন্য চিৎকার করছিল।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain