শিরোনাম :
‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি-‘সিলটি পাঞ্চায়িত’ এর সংবাদ সম্মেলন সিটি মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেষ্ট এবং অর্থ প্রদান নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না, সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের মূল্য বাড়ায় পণ্যমূল্য কেজি প্রতি ৩০ পয়সা বাড়তে পারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার সিলেটে লোডশেডিং বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত আগমী শনিবার টানা ৪ ঘন্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মাত্র চার ঘণ্টার মধ্যেই ২০ বার ভূমিকম্প!

সিলেট জৈন্তাপুরে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা আদায়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় তাড়ুহাঁটি নামক স্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অত্র এলাকায় বিভিন্ন হোটেলে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিভিন্ন হোটেলে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি বিরুদ্ধে যৌথ অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

এ সময় যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর টিম।

অভিযানে তাড়ুহাঁটি এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে নিষিদ্ধ অতিথি পাখি রান্না ও ফ্রোজেন করে রাখার প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ২টি রেষ্টুরেন্টে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রেস্টুরেন্টের নাম হল- তানভীর রেস্টুরেন্ট ও চুয়াডাঙ্গা রেস্টুরেন্ট। পরে উক্ত এলাকার আরো ৯টি রেস্টুরেন্ট থেকে ৭৩টি বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন- বন বিভাগের সিলেট রেন্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সজল আহমেদ সহ পুলিশের টিম।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযান পরবর্তী বাকী রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। পাশাপাশি অতিথি পাখি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain