শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার কমলগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল জামাইয়ের

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুরবাড়িতে জামাই কনাই শব্দকরকে (৩০) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উছেছে। গত সোমবার দিবাগত রাতে মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে। আটকরা হলেন- ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর।

 

স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। দিনের বেলা সেখানে বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথারি মারধর করে। এ সময় কনাইকে লাটি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain