শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল, খিলক্ষেতসহ আরও কয়েকটি এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না ১৩ ঘণ্টা। বিতরণকারী সংস্থা তিতাস বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ২টা পর্যন্ত কুর্মিটোলা হাসপাতাল, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলাস্থ বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টার ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।

এছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জসহ আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন ১ -এর ভূগর্ভস্থ বিমানবন্দর ও খিলক্ষেত স্টেশনের অ্যালাইনমেন্ট থেকে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain