শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিত্র শবে বরাতে যে আমলগুলো করবেন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ইসলাম ধর্মের পবিত্রতম একটি রাত শবে বরাত। এই রাতের গুরুত্ব অনেক। ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে নানা ইবাদত-বন্দেগি করে থাকে। যার মধ্যে অন্যতম হলো নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং রোজা রাখা।

অনেকেই মধ্যরাত পর্যন্ত নফল নামাজ আদায় করে। আবার কোরআন তেলাওয়াতসহ জিকিরে কেটে দেয় অনেকে। দিনটিতে রোজা রাখারও ওপর রয়েছে নানা ফজিলত।

হজরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পনেরো শাবানের রাত (চৌদ্দ তারিখ দিবাগত রাত) যখন আসে তখন তোমরা তা ইবাদত-বন্দেগিতে কাটাও এবং পরদিন রোজা রাখ। (ইবনে মাজা, হাদিস : ১৩৮৪)

রোজা রাখা ছাড়াও সকলের শবে বরাতে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত, দোয়া, নফল নামাজ আদায় করা উচিত। দরিদ্রদের সাহায্য করা, জাকাত ও দান-সদকা দিয়ে গরিব-অসহায়দের সাহায্য করা উচিত।

শবে বরাতে যেসব আমল করবেন-

শবে বরাতে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম। তবে নফল নামাজ পড়তে আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয়, এ দিন রাতেও যেভাবে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়তে হবে। আলাদা করে কোনো নিয়ত করতে হবে না।

শবে বরাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত সাব্যস্ত করলে তা বিদয়াত বলে গণ্য হবে। কারণ, শবে বরাতে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain