শিরোনাম :
সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

হবিগঞ্জে দুই সন্তানকে ‘হত্যার’ পর বাবার আত্মহত্যা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে বিষ পানে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সন্তানদের হত্যার পর ওই ব্যক্তি নিজে আত্মহত্যার করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে চুনারুঘাটের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩২) এবং তার দুই সন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।

স্থানীয়রা জানান, নিহত আব্দুর রউফ বিদেশে যাওয়ার জন্য স্থানীয় এক দালালের কাছে টাকা দিলেও বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। এ নিয়ে সম্প্রতি তার স্ত্রী হাফসার সঙ্গে ঝগড়া হয়। এর জেরে দুদিন আগে হাফসা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যায়।

এসব নিয়ে ক্ষোভ ও অভিমানে আব্দুর রউফ শুক্রবার ভোররাতে প্রথমে তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রথমে দুই সন্তান ও পরে আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতদের মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুর রউফ সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain