শিরোনাম :
শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার

আবারও গাজায় যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল। হামাস অভিযোগ করেছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরায়েল পাঁচ সপ্তাহের গাজা যুদ্ধবিরতিকে বিপদের মুখে ফেলছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হবে। তবে পরবর্তী ধাপ কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন উত্তেজনার পর ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে। গাজায় চলমান যুদ্ধে পশ্চিম তীরেও সহিংসতা চরমে পৌঁছেছে।

এর আগে, শনিবার গাজা থেকে ছয় ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার পর ইসরায়েল ৬০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত করে।

হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম সতর্ক করে বলেছেন, বন্দী মুক্তি স্থগিত হওয়ায় “পুরো চুক্তি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।” তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি নিশ্চিত হয়।

লেবেক রিস্ক ম্যানেজমেন্টের গোয়েন্দা প্রধান মাইকেল হোরোভিটজ বলেছেন, নেতানিয়াহু দেশীয় চাপে রয়েছেন, কারণ তার যুদ্ধ পরিচালনা নিয়ে অসন্তোষ বাড়ছে। ফলে হয় তাকে যুদ্ধ পুনরায় শুরু করতে হবে, নয়তো তার কট্টর-ডানপন্থী জোট সরকার পতনের ঝুঁকি নিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain