শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

একযোগে পুলিশের ৫৩ কর্মকর্তাকে বদলি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশে কর্মরত ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত এসব কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ছাড়াও উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এদিকে পুলিশের ১০২ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদান পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain