শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সিলেটে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর কাছ থেকে বিষয়টি মৌখিকভাবে জেনে পুলিশ ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে। মঙ্গলবার সকালে মহানগরের বিমানবন্দর থানার ছড়াগাঙ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান মঙ্গলবার রাত ১০টার দিকে বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে। একক, নাকি দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাও পুলিশ জানার চেষ্টা করছে।

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। তিনি কিছুটা সুস্থতা বোধ করলে ঘটনার বিস্তারিত জেনে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি নগরের শাহপরান থানা এলাকায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain