শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জামায়াত আমিরের

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইসরায়েলের হামলার নিন্দা ও ধিক্কার জানান জামায়াত আমির।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধ বিরতির মধ্যেও গণহত্যা এই পবিত্র রমজান মাসেও চালিয়ে যাচ্ছে ইসরাইল। নিন্দা ও ধিক্কার!’

তিনি লেখেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদেরকে পরাজিত করুন।আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেও গত সোমবার রাত থেকে নতুন গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ৪০৪ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain