শিরোনাম :
আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট এর উদ্বোধন কাল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: চলতি বছর সিলেট থেকে সরাসরি ৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে। আগামীকাল বুধবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে প্রথম ফ্লাইট। আগামীকাল ৪শ ১৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, এ বছর সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইটে দুই হাজার ৮০ জন হজযাত্রী যাবেন। আগামী ১৪ মে বুধবার বিকাল ৫টা ২৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।

এরপর ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain