শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট থেকে মদিনার উদ্দেশে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট থেকে মদিনার উদ্দেশে উড়াল দিলো এ বছরের প্রথম হজ ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ৪শ’ ১৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার করা হচ্ছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। এছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা।

 

সিলেট থেকে এ বছর ২ হাজার ৭শ’ জন হজে যাচ্ছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে।

 

এ অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এবারের সার্বিক ব্যবস্থাপনার খুশি সিলেটের হজযাত্রীরা। তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain