শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির দ্বি বার্ষিক ২০২৩-২০২৫ সনের সাধারণ সভা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে সর্ব প্রথম ব্যালেটের মাধ্যমে (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭মে) নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ’র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতভাগ ভোট ভোটার প্রয়োগ করেন। সভাপতি পদে নাজমুল কবির পাবেল নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুলাল হোসেন। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. নুরুল ইসলাম।
এদিকে সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ নির্বাচিত হন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন মো. নুরুল ইসলাম ও শাহ মো. কয়েস আহমদ। কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. শাহীন আহমদ।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।
নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, আফতাব উদ্দিন, কামাল উদ্দিন আহমদ, ফয়সল আহমদ বাবলু ও ছাত্র-জনতার আন্দোলনে আহত আব্দুস সালাম টিপু। নির্বাচনের পূর্বে সাধারণ সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন মাহমুদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য মামুন হাসান, শেখ আশরাফুল আলম নাসির, ইকবাল মুন্সি, আনিস মাহমুদ, পল্লব ভট্টাচার্য্য, সুব্রত দাস, আব্দুল খালিক, এইচ এম শহীদুল ইসলাম, একরাম হোসেন, মামুন হোসেন, সহযোগি সদস্য আনিস রহমান, বেলায়েত হোসেন, বিলকিছ আক্তার সুমি, রত্না আহমদ তামান্না, শিপন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain