শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

পলিটেকনিক্যালের ঝুঁকিপূর্ণ দেয়াল নিয়ে বিপাকে এলাকাবাসী-দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের কাজিরখলা এলাকায় অবস্থিত সিলেট পলিটেকনিক্যালের ৭০ বছরের পুরাতন দেয়াল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত শুক্রবার রাতে ঝড়ে একটি গাছ নিয়ে দেয়ালটি রাস্তার উপর পড়ে যায়। সে কারণে চরম ঝুঁকিতে রয়েছেন এলাকার মানুষ।
রবিবার (১৮ মে) ঝুঁকিপূর্ণ দেয়াল পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এই সময় তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সাথে বিষয়টি নিয়ে আলোচনায় মিলিত হন। এসময় তিনি দেয়াল ভেঙ্গে ছোট রাস্তা প্রশস্ত করার দাবী জানান। তিনি এলাকাবাসীর সমস্যা তুরে ধরে বলেন, হাজার মানুষ চলাচলের রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় তিন থেকে চার হাজার মানুষ চরম ঝুকিপূর্ণ ভাবে দীর্ঘদিন যাবত চলাচল করছেন। রাস্তার উপর দেয়াল পড়ে যাওয়া এখন চরম ঝুঁকিতে রয়েছেন। এসময় অধ্যক্ষ আশ্বাস প্রদান করেন সংশ্লিষ্ট্রদের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের।
এলাকাবাসী জানান, সিলেট পলিটেকনিক্যালের ও গ্লাস ফ্যাক্টরির ঝুকিপূর্ণ দেয়ালের কারণে বিপাকে আছে এলাকাবাসী। সেই ৭০ বছরের প্রাচীন ২ দেয়াল চরম ঝুকিপূর্ণ ভাবে রাস্তার উপর হেলে আছে এবং গ্লাস ফ্যাক্টরির ভিতরে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ২টি রাস্তা রয়েছে। এলাকাবাসী চরম হতাশাগ্রস্থ অবস্থায় প্রত্যেকটি মুহুর্তে ঝুকি নিয়ে চলাচল করছি। এলাকায় কোন ধরনের দূর্ঘটনা গঠলে ফায়ার সার্ভিস, এম্বুলেন্স, জরুরি কাজে ব্যবহারিত বিদুৎতের গাড়ি, সিটি কর্পোরেশনের জরুরী কাজে ব্যবহারিত গাড়ি, বাড়ির কাজের নির্মাণাধিন আসবাবপত্র, মানুষ মৃত্যুবরণ করলে প্রয়োজনী গাড়ি ও আসবাবপত্র প্রবেশ করতে পারে না।
এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো. নূর উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, এলাকার মুরব্বী রফিক মিয়া, বাহার উদ্দিন, মামুন মিয়া, নানু মিয়া, কামাল মিয়া, লায়েক মিয়া, আলমীগর হোসেন, শিব্বির হোসেন, দিলদার হোসেন, মকবুল হোসেন, স্বপ্ন যুব সংঘের সভাপতি মো. নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, রুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজমুল ইসলাম, ফয়সল আহমদ, ফজর আলী, জুনেদ আহমদ, সুমন আহমদ, শামীম আহমদ, জাকারিয়া আহমদ, শাকিল আহমদ, নাজিম উদ্দিন, সাজন আহমদ, আল-আমিন, নূর আমিন, সাহিদ আহমদ, রুমন আহমদ, সানি আহমদ, রকিবুল ইসলাম, ফাহিম আহমদ, রুবেল আহমদ, লিটন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain