শিরোনাম :
আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। আহতদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক, দিনাজপুর ট্রেজারি অফিসের মো. দেলোয়ার হোসেন, হিসাবরক্ষক জুলফিকার এবং হিসাবরক্ষক ইমরুল। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীতমুখী সিমেন্ট বাহি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভার সহ ২জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মোট ৪জন মারা যায় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোসলেম উদ্দিন জানান,মাইক্রোবাসযোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্ট ভাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলী দুইজন মারা যায়। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতাল নেওয়ার পথে আরও দুইজন মারা যায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain