শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ১০৪ তম “চা শ্রমিক দিবস” উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা চা বাগানে মিছিল, সমাবেশ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে (২০ মে) মঙ্গলবার সকাল ৯টায় সবুজ সংঘ মাঠ থেকে মিছিল শুরু হয়ে লাক্কাতুরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক বীরেন সিং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর,উজ্জ্বল রায় ও প্রণব জ্যোতি পাল, ফেডারেশনের সদস্য হৃদয় লোহার, জরিনা বেগম,উষামনি গঞ্জু,জেনী মুদি প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে হিলুয়াছড়া, কেওয়া ছড়া, খাদিম,খান চা বাগান, তারাপুর চা বাগানসহ সিলেট ভ্যালির অন্যান্য বাগানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রসেনজিৎ রুদ্র,শিপন পাল, রত্না বসাক, নিপা মুদি,অজয় বাউরি,শয়ন সিং, দীপা দাস, কল্পনা সিং,রতন বাউরি, উষা বুনার্জী, পঞ্চমী লোহার প্রমূখ।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা বাগানে শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, বাগান মালিকদের প্রতারণা -বঞ্চনা-শোষণের বিরুদ্ধে গড়ে উঠা ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ১৯২১ সালে ২০ মে। ইতিহাসে যুক্ত হয় মালিকশ্রেণী কর্তৃক শ্রমজীবী মানুষকে পৈশাচিকভাবে হত্যার একটি ঘৃণতম ঘটনা। বক্তারা চা শ্রমিকদের ঐতিহাসিক দিনটিকে চা শ্রমিকদের মুক্তির আন্দোলনের স্মারক ‘চা শ্রমিক দিবস ‘ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্ববেতনে ছুটি ঘোষণার আহ্বান জানান।

বক্তারা বলেন, ব্রিটিশ-পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৫৪বছর পরও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি হয়নি। শিক্ষা-চিকিৎসার ন্যূনতম আয়োজন নেই, নেই ভূমির মালিকানা।বক্তারা মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্হায়ি বন্দোবস্ত নিশ্চিত করার আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain