শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ৭ জুন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৯ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।

ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সাধারণত সৌদি আরবে ঈদ উদ্‌যাপনের একদিন পরই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্‌যাপন করা হয়। মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে এবার ৬ জুন ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এই ছুটি আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন শেষ হবে। অর্থাৎ টানা ১০ দিনের ছুটিতে থাকবে সরকারি অফিস আদালত।

উপদেষ্টা পরিষদের আলোচ্যসূচিতে দেখা গেছে, ঈদুল আজহার পর ১১ ও ১২ জুন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ৫ থেকে ১০ জুন পর্যন্ত জনপ্রশাসনের ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি থাকবে। মাঝখানে বুধ ও বৃহস্পতিবার দু-দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি।

এ বছর পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। অবশ্য এই ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain