শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৮ মে) ভোরে ও সকালে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। এ সময় এদের সবাইকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে ৪৮ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ৫২ জন, নোয়াকোট বিওপি ছাতক উপজেলা সীমান্ত দিয়ে ১৬ জন এবং ১৯ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ঘটনার সময় বিজিবি সতর্ক অবস্থানে থাকায় দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাটের বাসিন্দা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করেছেন বিজিবির টহল দল।

বিজিবি ১৯ ব‍্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বুধবার সকাল ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে। আটকদের আইনিব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain