শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামে বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন যাত্রী।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি বাসের হেল্পার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের উপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান। এসময় আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে ১৯ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain