শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

‘রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে মোট ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, প্রতি বুথে ৬০০ জন পুরুষ ও ৫০০ জন নারীর ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং ভোটগ্রহণের ৩০ দিন আগে এই তথ্য প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে, আশা করা হচ্ছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত হবে।

ইসির কর্মকর্তা বলেন, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজের সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে। এতে আইন সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার, খাম ও ব্যালট ফরম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ ও প্রশিক্ষণসহ সব গুরুত্বপূর্ণ ধাপ অন্তর্ভুক্ত রয়েছে। তবে তপসিল ঘোষণা ও ভোটের সুনির্দিষ্ট তারিখ এতে উল্লেখ নেই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain