শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট-ঢাকা মহাসড়ক: জমি অধিগ্রহণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ ডিসির

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নিত করার কাজ ধীরগতিতে চলার কারণে চালক-যাত্রীদের ভোগান্তি বাড়ছে। মহাসড়কের পাশে সরকারী জায়গার উপর স্থাপনাগুলো অপসারণে ও পুনর্বাসন কাজ প্রায় শেষের দিকে। ব্যক্তি মালিকানাধীন জায়গার কিছু অংশের অধিগ্রহণ সম্পন্ন হলেও বেশিরভাগ ভূমির অধিগ্রহন হয়নি এখনো। এ অবস্থায় সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে ও ভূমি অধিগ্রহনের কার্যক্রমে অগ্রগতি ফিরাতে মহাসড়কের নির্মান কাজ পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম।

তিনি দ্রুত মহাসড়কের নির্মান কাজ শেষ করতে ভূমি অধিগ্রহনের কাজ বাস্তবায়ন করতে মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি।শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সারোয়ার আলম মহাসড়কের ওসমানীনগর অংশ পরিদর্শনে আসেন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। পরে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন পরিদর্শন করেন। ফিলিং স্টেশনটি ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কের পাশে হওয়ায় সরকারি জায়গা দখলে রয়েছে কি না? তার সীমানা নির্ধারণ এবং পাশেই পিউরিয়া কনফেকশনারী দোকান দ্রুত সময়ের মধ্যে সরকারি জয়গা থেকে সরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

এছাড়া দয়ামীর ইউনিয়নের চকবাজার ও তাজপুর ইউনিয়নের কাশিখাপন পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঢাকা সিলেট হাইওয়ে রোডের ৬ লেন কাজের গতি ঠিক রাখার জন্য বরাদ্দকৃত জায়গা দখল মুক্ত রাখতেও নির্দেশনা প্রদান করেন।

এই বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, মহাসড়কের নির্মান কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ভূমি অধিগ্রহন তরান্বিত করতে দিক নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক মহোদয়। আমরা সেই লক্ষেই ব্যবস্থা গ্রহন করবো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain