শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। এই হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০) সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (৩১ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা রকিব আলী ও তার ছেলে ইমরানকে।

 

গ্রেফতারকৃত ইমরান আহমদ শাহাপুর গ্রামের রকিব আলী ওরফে আব্দুর রকিবের ছেলে।

 

জানা যায়, , নিহত সাইদুর রহমান ও তার ভাইদের একটি হাঁসের খামার ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খায় এবং এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

 

শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর শাহাপুর গ্রামে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ধস্তাধস্তিতে ইমরানের মা-ও গুরুতর আহত হন।

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০) সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পর নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain