শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি, শামীম আহমেদ (পি এন: ৫০০৭৪৪)। তিনি গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশের খবরকে এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর (সোমবার) টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শামীম আহমেদের বাড়ি নেত্রকোনা জেলায়। তার জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৮৫ খ্রি. এবং তিনি ১৬ আগস্ট ২০০৪ খ্রি. তারিখে ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তানের জনক ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও সাহসী একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে পুরো ফায়ার সার্ভিস পরিবার গভীরভাবে শোকাহত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain