শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর প্রথমে হযরত শাহজালাল ও পরে হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত করেন। এসময় তিনি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানসহ দলীয় সব মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতি ও আগামী নির্বাচনে দলের সার্বিক সাফল্যের জন্য মোনাজাত করেন।

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই তার ঢাকায় ফেরার কথা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain