শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

কাল সিলেট আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সিলেট সফরে আসছেন। শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

 

সিলেটে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সন্ধার দিকে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা গেছে।

 

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের জাতীয়তাবাদী ঘরানার নেতৃবৃন্দের মধ্যে তুমুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন আগামী নির্বাচনের রোড ম্যাপ তৈরি হয়েছে এবং পূন্যভূমি সিলেট থেকে তাদের নির্বাচনী কাজ শুরু করতেই এই সফর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain