শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এ স্বীকৃতি দিয়েছে।

এমন সময়ে এ ঘোষণা এলো, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছে। এ পর্যন্ত দখলকার ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন অঞ্চলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এ স্বীকৃতি ইসরায়েলের ওপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করবে।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘আজ আমি ঘোষণা করছি, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে রক্ষা করতে হবে।’

তবে যুক্তরাষ্ট্র এ স্বীকৃতির তীব্র সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, পশ্চিমা দেশগুলোর এ ধরনের পদক্ষেপ হামাসকে আরও উৎসাহিত করবে। যুদ্ধবিরতির সম্ভাবনা আরও দুর্বল করবে।

চলতি সপ্তাহে নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন। যেখানে ১৪০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। এবারের অধিবেশনে ফিলিস্তিন ইস্যুটি শীর্ষ এজেন্ডায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এতে যোগ দিতে পারবেন না, কারণ যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে- এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। তবে এতদিন ইউরোপ ও উত্তর আমেরিকার প্রভাবশালী দেশগুলো দ্বিধায় ছিল। সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বের কয়েকটি বড় দেশ একে একে স্বীকৃতি দেওয়ায় পরিস্থিতির পরিবর্তন ঘটছে।

এমবি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain