শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে : তথ্য উপদেষ্টা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে।

এ সময় মালিকপক্ষের অনীহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি।

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain