শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে ঘিরে যেকোনো সহিংসতা বা নাশকতা প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীতে শুধু র‌্যাবের ৯৪টি টহল দল কাজ করছে।

র‌্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

আগামী ৩ অক্টোবর পর্যন্ত পূজা চলাকালীন সময়ে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মাঠে থাকবে বলে নিশ্চিত করেছে বাহিনীটি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে র‌্যাবের কন্ট্রোল রুম বা সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain