শিরোনাম :
আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

যানবাহন ভাঙচুর মামলায় সিলেটে বাসদ নেতা জাফর ও প্রণব গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে যানবাহন ভাঙচুর ঘটনায় দুই মামলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে মহানগর পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে প্রতিদিনই আটক করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ, চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাই মালিক-শ্রমিকরা। ওই বিক্ষোভ মিছিল থেকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার এই দুই নেতা গ্রেপ্তারের আগে দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন। এবং গ্রেপ্তার করা একজনের দাবি যেদিনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন তিনি ঢাকায় একটি কনফারেন্সে ছিলেন।

এ ব্যাপারে বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, ‘সম্পূর্ণ ভুয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।’

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করা ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain