শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

টেকনাফে নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার, পাচারকারীরা পলাতক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচি পাড়ার ঘাট সংলগ্ন একটি ঘরে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীরা পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যারা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের জন্য তৎপরতা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, টেকনাফ উপকূলে নিয়মিতভাবেই সাগর পথে অবৈধভাবে মানুষ পাচারের ঘটনা ঘটে আসছে। নিরাপদ ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain