শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য এলাকায় সম্প্রতি সংঘটিত বিশৃঙ্খলার পেছনে ফ্যাসিস্টদের দোসর এবং পাশের দেশ থেকে সংগঠিত প্রভাব রয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘যে ধর্ষণের ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও জানান, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি তৈরি এবং দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার- এই সব কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা।

‘ফ্যাসিস্টদের দোসর এবং পাশের দেশ থেকে এ ধরনের প্রভাব সৃষ্টি করা হচ্ছে,’ যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী জনগণকে সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তৎপর রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain