শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

যুক্তরাজ্য যুবলীগের নেতা সিলেটে গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। কয়ছর আহমদ বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।

জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মধ্যরাতে গ্রেপ্তারের পর কয়ছর আহমদকে থানায় রাখা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ছর সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain