শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মী ও ট্রেনের অন্য বগির যাত্রীরা আহতদের উদ্ধার কাজে অংশ নেন।

 

ঘটনার পর রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে একটি লাইন সচল করা সম্ভব হয়। এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে।

 

তবে উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain