শিরোনাম :
সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২ জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব

ইসরায়েলে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। আন্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, তুরস্কের পক্ষ আশা প্রকাশ করেছে যে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি।

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শহিদুল আলমকে অবৈধভাবে আটক করার পর জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। দূতাবাসগুলো সার্বক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে সাংবাদিকের নিরাপদ মুক্তি নিশ্চিত করা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain