শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর চা বাগানে চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চা বাগান এলাকার একটি ডুবার জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন – রামগঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২)ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।

জানা যায়, তিন শিশু পরিবারের সাথে একসঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain