শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী?

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) ঢাকায় বন্ধু জরেজ মিয়ার সঙ্গে যাওয়ার পর হত্যা হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে নীল রঙের ড্রামের মধ্যে থেকে ২৬ টুকরা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে লাশটি শনাক্ত করা হয়েছে।

নিহত আশরাফুল হকের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি বাবার সঙ্গে দেখা করার পর বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে বুধবার থেকে তার স্ত্রী লাকী বেগম বারবার ফোন করেও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফোন ধরতেন তার বন্ধু জরেজ, যিনি বারবার আশরাফুল ব্যস্ত আছেন বলে জানাতেন।

বৃহস্পতিবার বিকেলে স্বজনরা বদরগঞ্জ থানায় গিয়ে জানতে পারেন, ঢাকায় নীল রঙের ড্রামে আশরাফুলের খণ্ডিত লাশ পাওয়া গেছে। মৃতের শ্যালক আবদুল মজিদ জানিয়েছেন, নিহতের বন্ধু জরেজের সঙ্গে আর্থিক বিরোধের প্রেক্ষিতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের ধারণা।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ঢাকার রমনা ও শাহবাগ থানাকে তা জানানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তকরণের জন্য তদন্ত চালাচ্ছে।

নিহতের পরিবার ও গ্রামের মানুষ শোকাহত। আশরাফুল হকের স্ত্রী, দুই সন্তান ও বাবা-মা বাড়িতে ভীড় করছেন। স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই বন্ধুত্বের সম্পর্ক থাকা বন্ধু জরেজের সঙ্গে ব্যবসায়িক সংযোগ ছিল। তবে জাপান যাওয়ার জন্য আশরাফুলের কাছ থেকে জরেজ টাকা ধার চেয়েছিলেন। স্থানীয়রা সন্দেহ করছেন— টাকা না পাওয়ায় বা আর্থিক দ্বন্দ্ব থেকে এই খুনের ঘটনা ঘটতে পারে।

এদিকে নিহতের মা এছরা খাতুন বিলাপ করতে করতে বলেন, ‘মোর ব্যাটাক জরেজ খায়া ফেলাইলো। মোর ব্যাটাক অয় নিয়ে গেছে। টাকা আনার জন্য জরেজ মোর ব্যাটাক নিয়ে গেইছে।’

তবে হত্যাকাণ্ডে দু’জন বা তার বেশি লোক জড়িত থাকার সম্ভাবনা বেশি বলে মনে করছে পুলিশ।

ঢাকার কোনো এলাকায় হত্যার পর মরদেহকে ড্রামে ভরে ফেলা হয় বলে পুলিশের ধারণা। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, ড্রামের একটি চাল ভর্তি ছিল, অপর ড্রামে হাত-পা-মাথাসহ খণ্ডিত ২৬ টুকরা মরদেহ কালো পলিথিনে মোড়ানো ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain