শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-তামাবিল সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় এবং দুপুর ১২টার দিকে হরিপুর সাত নম্বর কূপের সামনে দুর্ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জাফলং যাওয়ার পথে হেমু করিচর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় বাসের হেলপার জিহাদ (২০) নিহত হন। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর সাত নম্বর কূপের সামনে একটি হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে থাকা একটি চা দোকানের সামনে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain