শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার: সবশেষ যা জানা গেলো

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরের বাদামবাগিচা এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়া কলেজ ছাত্রী তাহমিনা আক্তার জেরিন (১৮) আত্মহত্যা করেছেন বলেই ধারণা পুলিশের। এ ব্যাপারে পরিবারেরও কোন অভিযোগ নেই। সোমবার (২২ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে জেরিনের মরদেহ উদ্ধার করে।

জেরিনদের বাসা নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দিতে। তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার উত্তর কামলাবাজ (সাচনা) এলাকায়।

তিনি সিলেট নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য (এটিএসআই)।

সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেরিন আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, পড়াশোনার চাপ ও পরিবারের সাথে মনমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অধিকতর তদন্তে এ বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে।

মরদেহ এখনও ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এ ব্যাপারে অনুমতি পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে।

সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের কাজ করছেন পুলিশ সদস্যরা। বাসার ভেতরে কান্না করছেন নিহত কিশোরীর বাবা-মাসহ স্বজনরা। কান্নারত থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain