শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেট নগরে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন করেন-পুলিশ কমিশনার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগর এলাকায় দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সংশোধিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগরের বিভিন্ন শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার থেকেই কার্যকর হবে।

সোমবার (২২ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১ ডিসেম্বর প্রকাশিত গণবিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

অন্যদিকে, অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপগুলোর জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain