শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও মহানগর বিএনপির শোক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আনিস রহমানের মায়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মায়েরা আমাদের মাঝে না থাকলেও তাঁর ভালোবাসা ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা, গভীর সমবেদনা, পরিবারের সবাইকে ধৈর্যধারণ ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মরহুমা রাশিদা বেগম চার ছেলে ও এক মেয়ের জননী।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain