শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

শান্তিশৃঙ্খলা রক্ষায়’ থার্টি ফার্স্ট নাইটে সিলেটে গানবাজনায় নিষেধাজ্ঞা পুলিশের‘

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: থার্টি ফার্স্ট নাইটে সিলেট মহানগর এলাকায় সকল প্রকার গান-বাদ্য-বাজনা, আতশবাজি ও ফুটকা ফুটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জারি করা এক গণবিজ্ঞপ্তি এসব কর্মকান্ড নিষেধ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সিলেট মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে সকল প্রকার গান-বাদ্য-বাজনা, মোটরসাইকেল উচ্চস্বরে হর্ণ বাজানো, আতশবাজি/পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পীকার ব্যবহার, শোডাউন/র‍্যালি, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় বার/পানশালা বন্ধসহ যে কোন ধরণের মদ/এলকোহল/নেশা জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো ।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain