শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

বই দিতে এসে ড্রেনের স্ল্যাব ভেঙে সিলেটে এ র্ঘটনার কবলে ট্রাক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যবই নিয়ে আসা একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটির গেটের সামনে ড্রেনের স্ল্যাব ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

তবে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের সামনের ড্রেনের স্ল্যাবগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্কুল কর্তৃপক্ষে উদাসীনতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

 

ট্রাকচালক নিজাম জানান, তিনি ঢাকা থেকে অষ্টম শ্রেণির চারটি বিষয়ের বই নিয়ে সিলেটে এসেছেন। ট্রাকে মোট ১৬ টন বই ছিল। স্কুলের গেটে প্রবেশের ঠিক আগমুহূর্তে গাড়ির পেছনের চাকা একটি স্ল্যাব ভেঙে নিচে পড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

অভিভাবকরা জানান, স্কুলের সামনের ড্রেনেজের কয়েকটি স্ল্যাব বেশ কিছুদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে দ্রুত স্ল্যাবগুলো সংস্কারের জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain