শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

আমরা হাদী হত্যার বিচারে প্রতিশ্রুতিবদ্ধ: সিলেটে রিজওয়ানা হাসান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা হাদী হত্যার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷ এই সরকারের সময়েই হাদী হত্যার বিচার করা আমাদের প্রত্যয়৷ শনিবার সকালে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্টা আরও বলেন, পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেওয়ার এখন সময়। তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আগামী নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়৷ একই সময় গণভোটে অংশ নেবার আহ্বান জানান তিনি।

সৃষ্টির সেরা হিসেবে অন্যান্য সৃষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে৷ আত্মত্যাগ দিয়ে সমাজ গড়া সম্ভব, আত্মতুষ্টি দিয়ে সব ক্ষেত্রে সম্ভব না- বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের ফোকাস ঠিক করতে গিয়ে সমাজের বৃহত্তর স্বার্থে ফোকাস করবেন৷ লক্ষ্য যেন সমাজের তরে হয়।

সমাজে কেউ যেন কাউকে বিশ্বাস করতে না পারে, সেরকম একটা প্রবণতা চলে। সকলকে বিতর্কিত করে ফেললে জাতিকে নেতৃত্ব দেবার লোক পাবেন না। এইটাই তাদের উদ্দেশ্য।

এত মানুষ পাবেন কোথায়, একটা সেটআপ বদলে দিয়ে আরেকটা সেটআপ আনার? প্রশ্ন রাখেন উপদেষ্টা।

সমাবর্তনে উপস্থিত হয়ে ১০৭৫ জন স্নাতক শিক্ষার্থী গাউন পরিধান করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain